*West Bengal Ulama Board - পশ্চিমবঙ্গ উলামা বোর্ড

Profile Details

القيادة الإسلامية الأصيلة

মাওলানা মুফতি মুহাইমিন সাহেব

মাওলানা মুফতি মোহাইমিন সাহেব আলেমে দ্বীন ও সুবক্তা ইসলামিক স্কলার মাওলানা মুফতি মোহাইমিন সাহেব উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পশ্চিম দন্ডির এলাকার একজন সুপরিচিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের উত্তর ২৪ পরগনা জেলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা ওয়ার্কিং কমিটির সম্মানিত সদস্য। কুরআন ও হাদিসভিত্তিক গভীর জ্ঞান, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী বক্তব্যের মাধ্যমে তিনি একজন সুবক্তা ইসলামিক স্কলার হিসেবে পরিচিত। তাঁর আলোচনায় দ্বীনি গভীরতার পাশাপাশি সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রতিফলিত হয়। তাঁর আব্বাজান ছিলেন স্বনামধন্য একজন আলেমে দ্বীন। সেই বরকতময় উত্তরাধিকার বহন করে মাওলানা মুফতি মোহাইমিন সাহেব আজও দ্বীন ও উম্মাহর খেদমতে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন এবং তাঁর ইলম ও আমলের দ্বারা উম্মাহকে উপকৃত করুন—আমিন।

Address & Contact

পশ্চিমদন্ডির হাট, বসিরহাট

9609344193

Gallery